সরাসরি
বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলানারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটকরাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে মির্জা ফখরুলের বাসভবনে নেতাকর্মীদের ভিড়কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির পরিচয় শনাক্তবৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ও অলি আহমদখুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যাগুলশানে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমি নিয়ে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের প্রস্তাববাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলানারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটকরাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে মির্জা ফখরুলের বাসভবনে নেতাকর্মীদের ভিড়কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির পরিচয় শনাক্তবৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ও অলি আহমদখুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যাগুলশানে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমি নিয়ে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের প্রস্তাব
Tech মিনিট পড়া
|১০০%|

স্মার্টফোন হারিয়ে গেলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার উপায়

স্মার্টফোন হারিয়ে গেলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার উপায়
স্মার্টফোন হারিয়ে গেলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার উপায় — বাংলা ধ্বনি

স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে ডিভাইসে থাকা ছবি, ভিডিও, ব্যক্তিগত নথি, বার্তা এবং বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য ঝুঁকির মুখে পড়ে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আগে থেকে কিছু প্রয়োজনীয় সেটিংস চালু রাখা থাকলে হারানো ফোনের অবস্থান খোঁজার পাশাপাশি সেটিকে দূর থেকে লক করা বা প্রয়োজন হলে সব তথ্য মুছে ফেলার সুযোগ রয়েছে।

অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলে অন্য কোনো ফোন বা কম্পিউটার থেকে গুগলের ফাইন্ড হাব পরিষেবা ব্যবহার করা যায়। এজন্য ব্রাউজারে android. com/find ঠিকানায় প্রবেশ করে হারানো ফোনে ব্যবহৃত গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ডিভাইসগুলোর তালিকা থেকে হারানো ফোনটি নির্বাচন করতে হয়।

ফোনটি অনলাইনে থাকলে মানচিত্রে তার বর্তমান অবস্থান দেখা সম্ভব। ফোনটি যদি কাছাকাছি কোথাও থাকে তবে ফাইন্ড হাবের ‘প্লে সাউন্ড’ অপশনটি ব্যবহার করা যায়। ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে থাকলেও এই অপশনের মাধ্যমে জোরে শব্দ বাজানো সম্ভব হয়, যা বাড়ি, অফিস বা পরিচিত জায়গায় ফোন খুঁজে পেতে সহায়তা করে।

ফোনের অবস্থান জানা গেলেও যদি সেটি ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে, তবে সরাসরি সব তথ্য মুছে ফেলার প্রয়োজন নেই। এক্ষেত্রে ফাইন্ড হাবের ‘মার্ক অ্যাজ লস্ট’ বা ‘সিকিউর ডিভাইস’ অপশন ব্যবহার করে ফোনটি লক করে দেওয়া যায়। এর ফলে অন্য কেউ ফোনটি হাতে পেলেও ব্যক্তিগত তথ্য সহজে দেখার সুযোগ পাবে না।

প্রয়োজনে যোগাযোগের জন্য স্ক্রিনে একটি বার্তা বা ফোন নম্বর প্রদর্শনের ব্যবস্থাও করা যায়। যদি নিশ্চিত হওয়া যায় যে ফোনটি আর ফেরত পাওয়ার সম্ভাবনা নেই, বিশেষ করে ফোনটি চুরি হয়ে গেলে, তখন ‘ইরেজ ডিভাইস’ অপশনটি বিবেচনা করা যেতে পারে। এই অপশনের মাধ্যমে ফোনে থাকা সব ব্যক্তিগত তথ্য মুছে ফেলা সম্ভব।

তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা প্রয়োজন। কারণ ডিভাইসটি একবার ইরেজ বা মুছে ফেললে পরে ফাইন্ড হাবের মাধ্যমে সেটির অবস্থান ট্র্যাক করার সুযোগ আর থাকে না। অর্থাৎ, ফোন খুঁজে পাওয়ার চেষ্টা এবং তথ্য সুরক্ষিত রাখার মধ্যে কোনটিকে অগ্রাধিকার দেওয়া হবে, তা পরিস্থিতি বুঝে ঠিক করতে হয়।

ফাইন্ড হাবের মাধ্যমে হারানো ফোন খোঁজা বা দূর থেকে লক করার সুবিধা পেতে ফোনে আগে থেকেই কয়েকটি বিষয় সক্রিয় থাকা জরুরি। ফোনে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে এবং লোকেশন ও ফাইন্ড হাব পরিষেবা চালু রাখা প্রয়োজন। ফোনটি চালু থাকলে এবং মোবাইল ডাটা বা ওয়াই-ফাইয়ের সঙ্গে সংযুক্ত থাকলে অবস্থান শনাক্ত করা সহজ হয়।

ডিভাইসটি গুগল প্লে স্টোরে দৃশ্যমান থাকাও জরুরি। কিছু ক্ষেত্রে ফোন অফলাইনে থাকলেও ফাইন্ড হাব নেটওয়ার্কের সাহায্যে সেটির সাম্প্রতিক অবস্থান শনাক্ত করার সুযোগ থাকতে পারে। এজন্য ফোনে পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ডের মতো শক্তিশালী স্ক্রিন লক ব্যবহার করা গুরুত্বপূর্ণ। ফোন হারানোর সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে সরাসরি ‘ইরেজ ডিভাইস’ অপশন বেছে নেওয়া উচিত নয়।

প্রথমে ফোনের অবস্থান যাচাই করা এবং সেটি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে কি না তা বিবেচনা করা প্রয়োজন। ফোনটি কাছে থাকার সম্ভাবনা থাকলে ‘প্লে সাউন্ড’ এবং ফোন অন্য কারো হাতে চলে যাওয়ার আশঙ্কা থাকলে ‘সিকিউর ডিভাইস’ ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। ফোনটি চুরি হয়েছে এবং ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বলে মনে হলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে তথ্য মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া যায়।

তবে মনে রাখতে হবে, ফোনের এসডি কার্ডে থাকা তথ্য সবসময় এই প্রক্রিয়ায় মুছে নাও যেতে পারে। তাই গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষিত রাখতে নিয়মিত ব্যাকআপ রাখা জরুরি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT
ফারজানা আক্তার তথ্যাদি সম্পাদকীয় যাচাইকৃত

বাংলা ধ্বনি নিউজরুমের নিবন্ধিত সাংবাদিক। তথ্য অনুসন্ধান, সামাজিক সচেতনতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ।

বাংলা ধ্বনি নিউজরুম বিশেষ বিশ্লেষণ

এই প্রতিবেদনটি বাংলা ধ্বনি নিজস্ব সম্পাদকীয় পরিষদ কর্তৃক বস্তুনিষ্ঠ সংবাদ যাচাইকরণ এবং প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। সংবাদটির ধারাবাহিক আপডেট পেতে সাথে থাকুন।

আমাদের সাথে যুক্ত থাকুন
অফিসিয়াল সামাজিক মাধ্যম
পাঠকদের প্রতিক্রিয়া
পরিবেশনায়: ফারজানা আক্তার© 2026 Bangla Dhwani (বাংলা ধ্বনি)
সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর

আরও পড়ুন

/ ১৫