সরাসরি
বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলানারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটকরাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে মির্জা ফখরুলের বাসভবনে নেতাকর্মীদের ভিড়কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির পরিচয় শনাক্তবৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ও অলি আহমদখুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যাগুলশানে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমি নিয়ে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের প্রস্তাববাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলানারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটকরাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে মির্জা ফখরুলের বাসভবনে নেতাকর্মীদের ভিড়কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির পরিচয় শনাক্তবৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ও অলি আহমদখুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যাগুলশানে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমি নিয়ে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের প্রস্তাব
Sports মিনিট পড়া
|১০০%|

যুক্তরাষ্ট্রে ক্রিকেট জনপ্রিয় করতে টি-টুয়েন্টি নাম ব্যবহারের প্রস্তাব রিকি পন্টিংয়ের

যুক্তরাষ্ট্রে ক্রিকেট জনপ্রিয় করতে টি-টুয়েন্টি নাম ব্যবহারের প্রস্তাব রিকি পন্টিংয়ের
যুক্তরাষ্ট্রে ক্রিকেট জনপ্রিয় করতে টি-টুয়েন্টি নাম ব্যবহারের প্রস্তাব রিকি পন্টিংয়ের — বাংলা ধ্বনি

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে ক্রিকেট জনপ্রিয় করার জন্য 'ক্রিকেট' শব্দের পরিবর্তে 'টি-টুয়েন্টি' নাম ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। তিনি মনে করেন, যেসব দেশে মানুষ ছোটবেলা থেকে এই খেলাটি দেখে বড় হয়নি, সেখানে 'ক্রিকেট' শব্দটি শুনলে তারা মনে করতে পারে এটি একটি দীর্ঘ এবং বিরক্তিকর খেলা।

পন্টিংয়ের মতে, নতুন দর্শকদের কাছে খেলাটিকে দ্রুত, আক্রমণাত্মক এবং বিনোদননির্ভর হিসেবে পরিচয় করিয়ে দিতে হলে টি-টুয়েন্টি নাম ব্যবহার করা সবচেয়ে কার্যকর হবে। তিনি জানান, ক্রিকেট বললেই অনেকের মনে পাঁচ দিনের টেস্ট ম্যাচের কথা চলে আসে, যা নতুন দর্শকদের আকর্ষণ করতে পারে না। তাই ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে টি-টুয়েন্টি নামটিকে প্রাধান্য দেওয়া উচিত বলে তিনি মনে করেন।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর সঙ্গে তুলনা করে পন্টিং খেলাটিকে জনপ্রিয় করার কথা বলেন। তিনি বেসবলের সঙ্গে টি-টুয়েন্টির তুলনা টেনে দেখান যে, একটি টি-টুয়েন্টি ম্যাচে একটি দল ১৫টি ছক্কাও মারতে পারে, যা বেসবলের হোম রানের তুলনায় অনেক বেশি উত্তেজনাপূর্ণ। তরুণদের কাছে এই পার্থক্যটি তুলে ধরতে পারলে টি-টুয়েন্টির আকর্ষণ সহজেই বোঝা যাবে বলে তিনি দাবি করেন।

পন্টিং আরও বলেন, নতুন কোনো দেশে খেলাটি প্রতিষ্ঠা করতে গেলে শুরুতেই দীর্ঘ সংস্করণ সামনে আনার প্রয়োজন নেই। তিনি মনে করেন, আগে টি-টুয়েন্টির মাধ্যমে দর্শক তৈরি করতে হবে। খেলাটির গতি এবং ব্যাটিংয়ের আক্রমণাত্মক ধরন মানুষকে টানতে পারলে পরবর্তীতে ক্রিকেটের অন্যান্য সংস্করণের জন্য জায়গা তৈরি হতে পারে।

যুক্তরাষ্ট্রের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে পন্টিং পন্টিং জানান, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের যৌথভাবে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল। ওই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র পাকিস্তান দলের বিরুদ্ধে জয়লাভ করে বড় অঘটন ঘটিয়েছিল। এছাড়া ২০২৩ সালে দেশটিতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেট চালু হয়েছে। তবে এখন পর্যন্ত সেখানে ক্রিকেট প্রত্যাশিত জনপ্রিয়তা পায়নি।

মেজর লিগ ক্রিকেটে বর্তমানে ছয়টি শহরভিত্তিক দল রয়েছে এবং প্রায় ছয় সপ্তাহের খেলা হয়। এই ম্যাচগুলো ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসে অনুষ্ঠিত হয়। সব দলের নিজস্ব মাঠ নেই, তবে বিনিয়োগকারীদের আগ্রহ অনেক বেশি। মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা, অ্যাডোবির প্রধান নির্বাহী শান্তনু নারায়ণ এবং ভারতের আম্বানি পরিবারের মতো বড় ব্যক্তিত্বরা এই লিগের সঙ্গে যুক্ত হয়েছেন।

এছাড়া স্টিভ স্মিথের মতো তারকারাও এই লিগে খেলছেন।

ওয়াশিংটন ফ্রিডমের প্রধান কোচ হিসেবে পন্টিং নিজেই এই লিগের সঙ্গে সঙ্গে যুক্ত আছেন। তিনি মনে করেন, শুধু পেশাদার লিগ চালু করলেই যুক্তরাষ্ট্রে ক্রিকেট দ্রুত জনপ্রিয় হবে না। শৈশব থেকেই খেলাটিকে ছড়িয়ে দিতে হবে এবং আরও বেশি শিশুকে অল্প বয়সে এই খেলার সঙ্গে যুক্ত করতে হবে।

বেসবল থেকে কিছু শিশুকে টি-টুয়েন্টিতে নিয়ে আসার মাধ্যমে খেলাটি জনপ্রিয় করা সম্ভব বলে তিনি মনে করেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT
নুসরাত জাহান তথ্যাদি সম্পাদকীয় যাচাইকৃত

বাংলা ধ্বনি নিউজরুমের নিবন্ধিত সাংবাদিক। তথ্য অনুসন্ধান, সামাজিক সচেতনতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ।

বাংলা ধ্বনি নিউজরুম বিশেষ বিশ্লেষণ

এই প্রতিবেদনটি বাংলা ধ্বনি নিজস্ব সম্পাদকীয় পরিষদ কর্তৃক বস্তুনিষ্ঠ সংবাদ যাচাইকরণ এবং প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। সংবাদটির ধারাবাহিক আপডেট পেতে সাথে থাকুন।

আমাদের সাথে যুক্ত থাকুন
অফিসিয়াল সামাজিক মাধ্যম
পাঠকদের প্রতিক্রিয়া
পরিবেশনায়: নুসরাত জাহান© 2026 Bangla Dhwani (বাংলা ধ্বনি)
সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর

আরও পড়ুন

/ ১৫