সরাসরি
বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলানারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটকরাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে মির্জা ফখরুলের বাসভবনে নেতাকর্মীদের ভিড়কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির পরিচয় শনাক্তবৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ও অলি আহমদখুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যাগুলশানে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমি নিয়ে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের প্রস্তাববাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলানারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটকরাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে মির্জা ফখরুলের বাসভবনে নেতাকর্মীদের ভিড়কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির পরিচয় শনাক্তবৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ও অলি আহমদখুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যাগুলশানে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমি নিয়ে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের প্রস্তাব
National মিনিট পড়া
|১০০%|

ময়নসিংহের নান্দাইলে জীবিত মাকে মৃত দেখিয়ে পৈতৃক জমি বিক্রি

ময়নসিংহের নান্দাইলে জীবিত মাকে মৃত দেখিয়ে পৈতৃক জমি বিক্রি
ময়নসিংহের নান্দাইলে জীবিত মাকে মৃত দেখিয়ে পৈতৃক জমি বিক্রি — বাংলা ধ্বনি

ময়নসিংহের নান্দাইল উপজেলায় একজন ব্যক্তিকে তার জীবিত মাকে কাগজপত্রে মৃত দেখিয়ে পৈতৃক বসতভিটাসহ ২১ শতক জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। জুয়ার টাকা পরিশোধ করতে এই ব্যক্তি তার মায়ের মৃত্যুর ভুয়া সনদ ও ওয়ারিশান সনদ ব্যবহার করে জমি বিক্রির এই ঘটনাটি ঘটেছে উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামে।

পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, রাজাবাড়িয়া গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে আব্দুল জলিল দীর্ঘদিন ধরে জুয়া খেলায় আসক্ত। জুয়া খেলতে গিয়ে তিনি এর আগেও পরিবারের বিভিন্ন সম্পত্তি বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে। জুয়ার টাকা পরিশোধ করার জন্য তিনি তার জীবিত মা রহিমাকে মৃত দেখিয়ে বসতঘরের ভিটাসহ ২১ শতক জমি বিক্রি করে দিয়েছেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

অভিযোগ অনুযায়ী, প্রায় সাত মাস আগে গোপনে এই জমি বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিষয়টি পরিবারের অন্য সদস্যদের কাছে গোপন রাখা হয়েছিল। সম্প্রতি জমির ক্রেতা মজিবুর রহমান তার লোকজন নিয়ে ওই বাড়ির আশপাশের পানের বরজ, বড় পুকুরসহ বিভিন্ন জায়গা নিজের বলে দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করলে বিষয়টি প্রকাশ্যে আসে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিস থেকে সংশ্লিষ্ট দলিলের নকল কপি সংগ্রহ করে জানতে পারেন যে, জমির প্রকৃত মালিকদের একজন জীবিত থাকা সত্ত্বেও কাগজপত্রে তাকে মৃত দেখানো হয়েছে। নথি অনুযায়ী, গত ১৮ ফেব্রুয়ারি নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিসে ১১৫৪ ও ১১৫৫ নম্বরসহ মোট দুটি দলিলের মাধ্যমে ২১ শতক জমি রেজিস্ট্রি করা হয়েছে।

জমির ক্রেতা হিসেবে মজিবুর রহমানের নাম রয়েছে।

এই দলিলের সাক্ষী হিসেবে সাইফুল ইসলামের ছেলে মো. হোসেন মিয়া স্বাক্ষর করেছেন এবং দলিলটি সম্পাদন করেন ঝন্টু সরকার নামের এক দলিল লেখক। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ওনানা প্রশ্ন উঠেছে যে, একজন জীবিত মানুষকে কীভাবে সরকারি কাগজপত্রে মৃত দেখানো হয়েছে এবং সেই কাগজের ভিত্তিতে কীভাবে জমির দলিল রেজিস্ট্রি করা হয়েছে।

ভুক্তভোগী বৃদ্ধা রহিমা খাতুন বলেন, তিনি জীবিত থাকা সত্ত্বেও তার ছেলে তাকে মৃত দেখিয়ে সম্পত্তি বিক্রি করে দিয়েছে। তিনি এই ঘটনার পর নিজের বসতভিটা হারানোর আশঙ্কায় অসহায় হয়ে পড়েছেন এবং এর কঠিন বিচার দাবি করেছেন।

জলিলের স্ত্রী নাছিমা বেগমও তার স্বামীর কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে জুয়া খেলায় আসক্ত এবং এর আগেও পরিবারের অনেক জমি বিক্রি করে দিয়েছেন। এবার তিনি মাকে কাগজে মৃত দেখিয়ে জমি বিক্রি করার এই ঘটনা ঘটিয়েছেন।

অভিযুক্ত জলিলের ছোট ভাই অলি মিয়া জানান, তার বড় ভাই মূলত একটি জুয়াড়ি চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছেন। তিনি ধারদেনা করে জুয়া খেলে বিপুল পরিমাণ টাকা হারিয়েছেন এবং সেই দেনা পরিশোধ করতেই গোপনে মাকে মৃত দেখিয়ে জমি বিক্রি করেছেন বলে তিনি অভিযোগ করেন। অলি মিয়া আরও প্রশ্ন তুলেছেন যে, ভুয়া মৃত্যু সার্টিফিকেট এবং ওয়ারিশান সনদ কে প্রদান করেছে এবং সাব-রেজিস্ট্রি অফিস কীভাবে এই জালিয়াতির দলিল রেজিস্ট্রি করল।

দলিল লেখক ঝন্টু সরকার জানান, তাকে মৃত্যু সনদ ও ওয়ারিশান সনদ দেওয়া হয়েছিল এবং তিনি সেই কাগজ দেখে দলিল সম্পাদন করে দিয়েছেন। তিনি যাচাই করার দায়িত্ব তার না বলে দাবি করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. হামিদুল জানান, মৃত্যু সনদ ও ওয়ারিশান সনদ প্রদানের বিষয়টি স্বীকার করে বলেন, যে আসলে তার ভুল হয়ে গেছে।

এই ঘটনায় স্থানীয়দের স্থানীয়দের মধ্যে সরকারি নথির সত্যতা, স্থানীয় পর্যায়ে সনদ প্রদানের প্রক্রিয়া এবং সাব-রেজিস্ট্রি অফিসের যাচাই-বাছাইয়ের বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, একজন মানুষের মৃত্যু সনদ তৈরির আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথভাবে খোঁজ নিয়েছিল কি না এবং রেজিস্ট্রির আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই করেছিল কি না তা তদন্ত করা প্রয়োজন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT
শারমীন সুলতানা তথ্যাদি সম্পাদকীয় যাচাইকৃত

বাংলা ধ্বনি নিউজরুমের নিবন্ধিত সাংবাদিক। তথ্য অনুসন্ধান, সামাজিক সচেতনতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ।

বাংলা ধ্বনি নিউজরুম বিশেষ বিশ্লেষণ

এই প্রতিবেদনটি বাংলা ধ্বনি নিজস্ব সম্পাদকীয় পরিষদ কর্তৃক বস্তুনিষ্ঠ সংবাদ যাচাইকরণ এবং প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। সংবাদটির ধারাবাহিক আপডেট পেতে সাথে থাকুন।

আমাদের সাথে যুক্ত থাকুন
অফিসিয়াল সামাজিক মাধ্যম
পাঠকদের প্রতিক্রিয়া
পরিবেশনায়: শারমীন সুলতানা© 2026 Bangla Dhwani (বাংলা ধ্বনি)
সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর

আরও পড়ুন

/ ১৫