সরাসরি
বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলানারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটকরাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে মির্জা ফখরুলের বাসভবনে নেতাকর্মীদের ভিড়কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির পরিচয় শনাক্তবৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ও অলি আহমদখুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যাগুলশানে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমি নিয়ে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের প্রস্তাববাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলানারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটকরাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে মির্জা ফখরুলের বাসভবনে নেতাকর্মীদের ভিড়কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির পরিচয় শনাক্তবৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ও অলি আহমদখুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যাগুলশানে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমি নিয়ে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের প্রস্তাব
National মিনিট পড়া
|১০০%|

সুপ্রিম কোর্টে বাজেট বরাদ্দ ও বিচারক নিয়োগের দাবিতে লিগ্যাল নোটিশ

সুপ্রিম কোর্টে বাজেট বরাদ্দ ও বিচারক নিয়োগের দাবিতে লিগ্যাল নোটিশ
সুপ্রিম কোর্টে বাজেট বরাদ্দ ও বিচারক নিয়োগের দাবিতে লিগ্যাল নোটিশ — বাংলা ধ্বনি

সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং বিচারক নিয়োগের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। রোববার (৬ সেপ্টেম্বর) ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওছার জনস্বার্থে রেজিস্টার্ড ডাকযোগে ও ই-মেইলের মাধ্যমে এই নোটিশ প্রদান করেন।

নোটিশে আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করা হয়েছে। আইনজীবীরা জানান, সংবিধানের ২২ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক রাখার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও পর্যাপ্ত অর্থনৈতিক ও অবকাঠামোগত সহায়তা ছাড়া তা কার্যকর করা সম্ভব নয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সুপ্রিম কোর্টের জন্য মাত্র ২৯১ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, যা দেশের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেটের তুলনায় অত্যন্ত নগণ্য। আইনমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য উদ্ধৃত করে নোটিশে বলা হয়, সমগ্র বিচার বিভাগের জন্য বরাদ্দ মাত্র ২২০০ কোটি টাকা, যা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য বরাদ্দকৃত ২৫০০ কোটি টাকার চেয়েও কম।

বিচার বিভাগ রাষ্ট্রের বোঝা নয় বরং কোর্ট ফি, স্ট্যাম্প শুল্ক ও জরিমানার মাধ্যমে এটি উল্লেখযোগ্য রাজস্ব আয় করে থাকে। তবে বিচার বিভাগের প্রকৃত রাজস্ব আয়ের কোনো স্বচ্ছ হিসাব প্রকাশ্যে পাওয়া যায় না বলে নোটিশে দাবি করা হয়েছে। গত দুই দশকে জাতীয় বাজেটের গড়ে মাত্র শূন্য দশমিক ৪১ শতাংশ বিচার বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে, যা বিচারিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।

বর্তমানে উচ্চ ও অধস্তন আদালত মিলিয়ে প্রায় ৪৫ লাখ ১০ হাজার মামলা বিচারাধীন রয়েছে। পর্যাপ্ত বরাদ্দের অভাবে আইনজীবীদের জন্য চেম্বার, বসার ব্যবস্থা, শৌচাগার ও ডিজিটাল অবকাঠামোর তীব্র ঘাটতি রয়েছে। বিচারপ্রার্থীরাও ন্যূনতম সুযোগ-সুবিধার অভাবে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে প্রায় ৩১ হাজার ১২০টি এবং হাইকোর্ট বিভাগে প্রায় ৫ লাখ ৮০ হাজার মামলা বিচারাধীন ছিল।

বর্তমানে আপিল বিভাগে মাত্র ৬ জন এবং হাইকোর্ট বিভাগে ১০৩ জন বিচারপতি কর্মরত রয়েছেন। অর্থাৎ প্রতিটি বিভাগে গড়ে প্রতি বিচারপতির বিপরীতে ৫০০০-এরও বেশি মামলার বোঝা রয়েছে। বিচার বিভাগ সংস্কার কমিশন অধস্তন আদালতে বিচারপতির সংখ্যা ২০০০ থেকে বাড়িয়ে ৬০০০-এ উন্নীত করার সুপারিশ করলেও তার বাস্তবায়ন নিয়ে কোনো সুনির্দিষ্ট বাজেটের হিসাব প্রকাশ করা হয়নি।

হাইকোর্ট বিভাগে বাণিজ্যিক মামলা নিষ্পত্তির জন্য মাত্র ২টি বেঞ্চ কার্যকর থাকায় প্রায় আড়াই লাখ কোটি টাকা মূল্যমানের বাণিজ্যিক বিরোধ বছরের পর বছর অমীমাংসিত থাকছে। এছাড়া আপিল বিভাগে ২০০৯ সালে ১১ জন বিচারপতি থাকলেও বর্তমানে মাত্র ৫ জন কর্মরত থাকায় একাধিক বেঞ্চ পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে।

নোটিশে আরও বলা হয়, ২০২৪ সালের শেষ প্রান্তিকে হাইকোর্ট বিভাগে দায়েরকৃত মামলার মাত্র ৩৫ শতাংশ এবং আপিল বিভাগে মাত্র ১৮ শতাংশ নিষ্পত্তি হয়েছে। বিচারিক কর্মকর্তাদের সাধারণ কার্যালয় সরঞ্জামের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করতে হয় এবং কাগজ সংকটের কারণে বিচারকাজ মুলতবি রাখার মতো ঘটনাও ঘটছে। আইনজীবীরা দাবি করেছেন, এই অবহেলা সংবিধানের ২৭, ৩১, ৩২, ৩৫(৩), ২২, ৯৪ এবং ১১৬ এর ক অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে অবিলম্বে সুপ্রিম কোর্টের জন্য যুক্তিসঙ্গত বাজেট কাঠামো প্রণয়ন, পর্যাপ্ত বিচারপতি নিয়োগ, বেঞ্চ গঠন এবং বিচার বিভাগের রাজস্ব আয়ের স্বচ্ছ হিসাব প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে লিখিতভাবে জানানোর জন্য বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সংবিধান লঙ্ঘনের অভিযোগে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT
মো. কামরুজ্জামান তথ্যাদি সম্পাদকীয় যাচাইকৃত

বাংলা ধ্বনি নিউজরুমের নিবন্ধিত সাংবাদিক। তথ্য অনুসন্ধান, সামাজিক সচেতনতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ।

বাংলা ধ্বনি নিউজরুম বিশেষ বিশ্লেষণ

এই প্রতিবেদনটি বাংলা ধ্বনি নিজস্ব সম্পাদকীয় পরিষদ কর্তৃক বস্তুনিষ্ঠ সংবাদ যাচাইকরণ এবং প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। সংবাদটির ধারাবাহিক আপডেট পেতে সাথে থাকুন।

আমাদের সাথে যুক্ত থাকুন
অফিসিয়াল সামাজিক মাধ্যম
পাঠকদের প্রতিক্রিয়া
পরিবেশনায়: মো. কামরুজ্জামান© 2026 Bangla Dhwani (বাংলা ধ্বনি)
সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর

আরও পড়ুন

/ ১৫