সরাসরি
বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলানারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটকরাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে মির্জা ফখরুলের বাসভবনে নেতাকর্মীদের ভিড়কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির পরিচয় শনাক্তবৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ও অলি আহমদখুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যাগুলশানে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমি নিয়ে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের প্রস্তাববাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলানারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটকরাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে মির্জা ফখরুলের বাসভবনে নেতাকর্মীদের ভিড়কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির পরিচয় শনাক্তবৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ও অলি আহমদখুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যাগুলশানে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমি নিয়ে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের প্রস্তাব
National মিনিট পড়া
|১০০%|

বাংলাদেশের গ্রামীণ জনপদে প্রতি ১০ জনে একজন মানসিক ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় আক্রান্ত

বাংলাদেশের গ্রামীণ জনপদে প্রতি ১০ জনে একজন মানসিক ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় আক্রান্ত
বাংলাদেশের গ্রামীণ জনপদে প্রতি ১০ জনে একজন মানসিক ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় আক্রান্ত — বাংলা ধ্বনি

বাংলাদেশের গ্রামীণ এলাকায় প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে প্রায় একজন উচ্চ রক্তচাপ এবং উদ্বেগ বা বিষণ্নতার মতো মানসিক স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের প্রভাষক ড. মোহাম্মদ রকি খান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক জার্নাল ‘হেলথ সায়েন্স রিপোর্টস’-এ প্রকাশিত এই গবেষণায় মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে উচ্চ রক্তচাপ ও মানসিক সমস্যার যৌথ উপস্থিতির কারণগুলো বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় অংশ নিয়েছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগো, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

২০২১ সালের আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত ঝিনাইদহ জেলার একটি গ্রামীণ এলাকার ১ হাজার ৬০৩ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর এই জরিপ চালানো হয়। বহুধাপীয় র‍্যান্ডম নমুনা পদ্ধতি অনুসরণ করে অংশগ্রহণকারীদের তথ্য সংগ্রহ করা হয়েছে। উদ্বেগ ও বিষণ্নতার উপসর্গ শনাক্ত করার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত GAD-7 ও PHQ-9 স্কেল ব্যবহার করা হয়।

পাশাপাশি তিন দফায় রক্তচাপ পরিমাপ করে উচ্চ রক্তচাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গবেষণার ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৮ দশমিক ৭ শতাংশের মধ্যে উচ্চ রক্তচাপের পাশাপাশি উদ্বেগ বা বিষণ্নতার উপসর্গ বিদ্যমান। এর মধ্যে ৫ দশমিক ২ শতাংশের ক্ষেত্রে উদ্বেগ, বিষণ্নতা ও উচ্চ রক্তচাপ—এই তিনটি সমস্যাই একসঙ্গে পাওয়া গেছে।

এছাড়া ২ দশমিক ২ শতাংশের ক্ষেত্রে বিষণ্নতা ও উচ্চ রক্তচাপ এবং ১ দশমিক ৩ শতাংশের ক্ষেত্রে উদ্বেগ ও উচ্চ রক্তচাপের সহাবস্থান শনাক্ত হয়েছে। বয়স ও লিঙ্গভেদে এই সমস্যার হারে ভিন্নতা দেখা গেছে। ৫০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে উচ্চ রক্তচাপের সঙ্গে মানসিক সমস্যার হার ১১ দশমিক ৯ শতাংশ।

নারীদের ক্ষেত্রে এই হার ১১ দশমিক ১ শতাংশ, যেখানে পুরুষদের মধ্যে তা ৬ দশমিক ৪ শতাংশ। এছাড়া আনুষ্ঠানিক শিক্ষা নেই এমন ব্যক্তি, গৃহিণী, স্থূলতায় আক্রান্ত এবং বেশি কোমর-নিতম্ব অনুপাতের ব্যক্তিদের মধ্যে এই ধরনের যৌথ স্বাস্থ্যসমস্যার প্রবণতা বেশি। স্বাস্থ্যগত অবস্থার ক্ষেত্রে ডায়াবেটিসে আক্রান্তদের ২৩ দশমিক ৩ শতাংশ এবং হৃদ্‌রোগে আক্রান্তদের ২৭ দশমিক ৯ শতাংশের মধ্যে উচ্চ রক্তচাপের পাশাপাশি মানসিক সমস্যার উপসর্গ পাওয়া গেছে।

যাদের পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস রয়েছে, তাদের ক্ষেত্রে এই হার ১৩ দশমিক ৭ শতাংশ। ঝুঁকির কারণগুলো বিশ্লেষণের জন্য গবেষকরা গ্র্যাডিয়েন্ট বুস্টিং, কে-নিয়ারেস্ট নেবার, লজিস্টিক রিগ্রেশন, র‍্যান্ডম ফরেস্ট, সাপোর্ট ভেক্টর মেশিন এবং এক্সট্রিম গ্র্যাডিয়েন্ট বুস্টিং—এই ছয়টি মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করেছেন। এর মধ্যে সাপোর্ট ভেক্টর মেশিন সবচেয়ে কার্যকর ফল দিয়েছে।

পরবর্তীতে SHAP বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকির কারণগুলোর গুরুত্ব নির্ধারণ করা হয়েছে। গবেষণায় হৃদ্‌রোগকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাসকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপর রয়েছে উচ্চ রক্তচাপের পারিবারিক ইতিহাস, ধূমপানের ইতিহাস, দীর্ঘমেয়াদি রোগ, তামাক ব্যবহার, শিক্ষার স্তর, কোমর-নিতম্ব অনুপাত, কর্মসংস্থানের অবস্থা, শরীরের ভরসূচক ও বয়স। গবেষকদের মতে, হৃদ্‌রোগ ও দীর্ঘমেয়াদি অসুস্থতা শরীরে প্রদাহ এবং মানসিক চাপ বাড়াতে পারে।

অন্যদিকে ধূমপান ও তামাক ব্যবহার রক্তনালির ক্ষতি এবং স্নায়ুতন্ত্রে পরিবর্তন ঘটিয়ে উচ্চ রক্তচাপ ও মানসিক সমস্যার ঝুঁকি বাড়ায়। গবেষকরা পরামর্শ দিয়েছেন, গ্রামীণ বাংলাদেশে উচ্চ রক্তচাপ ও মানসিক স্বাস্থ্যকে পৃথকভাবে না দেখে সমন্বিতভাবে মোকাবিলা করা প্রয়োজন। হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তি, পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস রয়েছে এমন মানুষ এবং ধূমপায়ী ও তামাক ব্যবহারকারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা।

পাশাপাশি ধূমপান ছাড়ার কর্মসূচি, পরিবারভিত্তিক সচেতনতা কার্যক্রম এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবা সংযুক্ত করার সুপারিশ করা হয়েছে। তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটি দেশের একটি নির্দিষ্ট গ্রামীণ এলাকায় পরিচালিত হওয়ায় এর ফলাফল সামগ্রিক গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য নাও হতে পারে। এছাড়া ক্রস-সেকশনাল গবেষণার কারণে উচ্চ রক্তচাপ ও মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে সরাসরি কারণ-সম্পর্ক নিশ্চিত করা সম্ভব হয়নি।

গবেষকরা জানিয়েছেন, মেশিন লার্নিং মডেলের পূর্বাভাস দেওয়ার সক্ষমতা মাঝারি পর্যায়ের ছিল, তাই এই ফলাফলকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে না দেখে ভবিষ্যতে বৃহত্তর পরিসরে গবেষণার ভিত্তি হিসেবে বিবেচনা করা উচিত।

বিজ্ঞাপন / ADVERTISEMENT
জাহাঙ্গীর আলম তথ্যাদি সম্পাদকীয় যাচাইকৃত

বাংলা ধ্বনি নিউজরুমের নিবন্ধিত সাংবাদিক। তথ্য অনুসন্ধান, সামাজিক সচেতনতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ।

বাংলা ধ্বনি নিউজরুম বিশেষ বিশ্লেষণ

এই প্রতিবেদনটি বাংলা ধ্বনি নিজস্ব সম্পাদকীয় পরিষদ কর্তৃক বস্তুনিষ্ঠ সংবাদ যাচাইকরণ এবং প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। সংবাদটির ধারাবাহিক আপডেট পেতে সাথে থাকুন।

আমাদের সাথে যুক্ত থাকুন
অফিসিয়াল সামাজিক মাধ্যম
পাঠকদের প্রতিক্রিয়া
পরিবেশনায়: জাহাঙ্গীর আলম© 2026 Bangla Dhwani (বাংলা ধ্বনি)
সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর

আরও পড়ুন

/ ১৫