সরাসরি
বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলানারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটকরাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে মির্জা ফখরুলের বাসভবনে নেতাকর্মীদের ভিড়কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির পরিচয় শনাক্তবৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ও অলি আহমদখুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যাগুলশানে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমি নিয়ে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের প্রস্তাববাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলানারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটকরাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে মির্জা ফখরুলের বাসভবনে নেতাকর্মীদের ভিড়কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির পরিচয় শনাক্তবৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ও অলি আহমদখুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যাগুলশানে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমি নিয়ে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের প্রস্তাব
National মিনিট পড়া
|১০০%|

কৃষিকাজ শুরুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয়

কৃষিকাজ শুরুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয়
কৃষিকাজ শুরুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় — বাংলা ধ্বনি

উপযুক্ত মাটি ব্যবহার করে ফসল, গবাদিপশু, মাছ, ফলদ ও বনজ সম্পদ উৎপাদনের বিজ্ঞানসম্মত পদ্ধতি বা অনুশীলনকে কৃষি বলা হয়। কৃষিকাজে নিয়োজিত থাকলে যেমন সতেজ খাবার পাওয়া যায়, তেমনই মানসিক স্বাস্থ্য স্বাভাবিক থাকে। অলস সময়ে কৃষিকাজে নিয়োজিত থাকলে মন ভালো থাকে এবং পরিবারে বাড়তি উপার্জনও হয়।

তাই কৃষিকাজ শুরুর আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া জরুরি। কৃষিকাজ শুরুর প্রথম ধাপ হলো মাটি প্রস্তুতকরণ। প্রথমে আবদ্ধ পাত্র, যেমন ঢাকনা বিশিষ্ট বালতি, ড্রাম কিংবা বস্তা সংগ্রহ করতে হবে। এরপর রান্নাঘরের অবশিষ্ট সবজির খোসা সেই পাত্র বা বস্তায় রাখতে হবে। তার ওপর কিছুটা মাটি ছড়িয়ে দিতে হবে।

পর্যায়ক্রমে লতাপাতা অথবা কলাগাছ কেটে মাটির ওপর ছড়িয়ে দিতে হবে। এভাবে লেয়ার বা স্তর করে ডিমের খোসা গুঁড়া, মাটি, শুকনো গোবর এবং কিছুটা পরিমাণ ছাই বা কাঠের গুঁড়া দিয়ে এক মাস বস্তার মুখ বন্ধ করে কিংবা বালতি বা ড্রাম ঢাকনা দিয়ে রাখতে হবে। এক মাস পর সবকিছু পচে জৈব সার প্রস্তুত হবে।

ওই জৈব সার রোদে ভালোমতো শুকিয়ে চালন বা চালন বিশিষ্ট পাত্রে খাঁটি জৈব সার বের করতে হবে। ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই জৈব সারের সাথে কিছুটা পরিমাণ মাটি মিশিয়ে গাছ লাগালে ফলন ভালো হয়। বেগুন, মিষ্টি কুমড়া, লাউ, শসা, ধুন্দল ও লালশাকের মতো সবজি পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি অর্থ উপার্জনেও সহায়তা করে।

ইনডোর প্ল্যান্ট বা ঘরের ভেতরের গাছের ক্ষেত্রে মাটি প্রস্তুতের বিষয়টি আরও সতর্কতার সাথে করতে হয়। মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বো কিংবা স্নেক প্ল্যান্টের মতো গাছের সঠিক বৃদ্ধির জন্য মাটি প্রস্তুতের ক্ষেত্রে পরিমাণমতো মাটি, বালি, ছাই, কোকোপিট বা কাঠের গুঁড়া এবং ডিমের খোসা গুঁড়া ভালোমতো মেশাতে হবে।

তবে খেয়াল রাখতে হবে যেন মাটি প্রস্তুতের উপকরণগুলো শুকনো এবং ঝুরঝুরে থাকে। সঠিক উপায়ে মাটি প্রস্তুত করে ইনডোর প্ল্যান্ট লাগালে গাছ তার প্রয়োজনীয় খাদ্য লাভ করতে পারে এবং সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। গবাদিপশু পালনের ক্ষেত্রেও কৃষির ভূমিকা অপরিসীম। এটি একদিকে যেমন পারিবারিক চাহিদা মেটায়, অন্যদিকে অর্থের জোগান দেয়।

উদাহরণস্বরূপ, গরুর দুধে প্রধানত ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন বি১২ থাকে। তাই গবাদিপশু পালনের ক্ষেত্রে মানুষকে উৎসাহ দিতে হবে। মাছ চাষের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দৈনন্দিন জীবন, পুষ্টি চাহিদা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় মাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলদ ও বনজ সম্পদ মাটি রক্ষা, জলবায়ু নিয়ন্ত্রণ এবং কৃষকদের বাড়তি আয়ের উৎস হিসেবে সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গাছের শেকড় মাটিকে শক্ত করে ধরে রাখে, ফলে প্রবল বৃষ্টি বা বাতাসে জমির উপরিভাগের উর্বর মাটি ক্ষয় হয় না। বনভূমি নিয়মিত বৃষ্টিপাতে সাহায্য করে, যা ফসলের সেচ ও বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি। এছাড়া গাছপালা ঝড়, সাইক্লোন ও অতিরিক্ত রোদের তীব্রতা কমিয়ে ফসল ও কৃষিজমি রক্ষা করে।

কৃষিকাজের নানা সরঞ্জাম, যেমন লাঙল, মই ও গরুর গাড়ি তৈরিতে কাঠ লাগে এবং রান্নার জন্য জ্বালানির চাহিদাও বন থেকে মেটে। ফলমূল, মধু ও কাঠ বিক্রি করে কৃষকেরা অতিরিক্ত আয় করতে পারেন, যা তাদের অর্থনৈতিক সচ্ছলতা এনে দেয়। সব মিলিয়ে কৃষিকাজ মানুষের দৈনন্দিন জীবনের বন্ধু হিসেবে কাজ করে।

তাই কৃষিকাজে সব শ্রেণির মানুষকে উদ্বুদ্ধ করা প্রয়োজন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT
মিজানুর রহমান তথ্যাদি সম্পাদকীয় যাচাইকৃত

বাংলা ধ্বনি নিউজরুমের নিবন্ধিত সাংবাদিক। তথ্য অনুসন্ধান, সামাজিক সচেতনতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ।

বাংলা ধ্বনি নিউজরুম বিশেষ বিশ্লেষণ

এই প্রতিবেদনটি বাংলা ধ্বনি নিজস্ব সম্পাদকীয় পরিষদ কর্তৃক বস্তুনিষ্ঠ সংবাদ যাচাইকরণ এবং প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। সংবাদটির ধারাবাহিক আপডেট পেতে সাথে থাকুন।

আমাদের সাথে যুক্ত থাকুন
অফিসিয়াল সামাজিক মাধ্যম
পাঠকদের প্রতিক্রিয়া
পরিবেশনায়: মিজানুর রহমান© 2026 Bangla Dhwani (বাংলা ধ্বনি)
সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর

আরও পড়ুন

/ ১৫