সরাসরি
বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলানারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটকরাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে মির্জা ফখরুলের বাসভবনে নেতাকর্মীদের ভিড়কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির পরিচয় শনাক্তবৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ও অলি আহমদখুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যাগুলশানে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমি নিয়ে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের প্রস্তাববাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলানারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটকরাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে মির্জা ফখরুলের বাসভবনে নেতাকর্মীদের ভিড়কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির পরিচয় শনাক্তবৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ও অলি আহমদখুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যাগুলশানে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমি নিয়ে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের প্রস্তাব
International মিনিট পড়া
|১০০%|

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ার সারিয়ানে জরুরি অবস্থা ঘোষণা

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ার সারিয়ানে জরুরি অবস্থা ঘোষণা
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ার সারিয়ানে জরুরি অবস্থা ঘোষণা — বাংলা ধ্বনি

ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় ভয়াবহ বায়ুদূষণের কারণে মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সারিয়ান ডিভিশনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বায়ুদূষণের মাত্রা জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে যে, মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সারিয়ান ডিভিশনজুড়ে জরুরি অবস্থা ঘোষণায় সম্মতি দিয়েছেন। সারাওয়াক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আনুষ্ঠানিক অনুরোধের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই অঞ্চলের এয়ার পলিউট্যান্ট ইনডেক্স বা বায়ু দূষণ সূচক বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর ফলে স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন দেখা দিয়েছে বলে জানানো হয়েছে।

জরুরি অবস্থার আওতায় আগামী সোমবার থেকে সারিয়ানের ৬৪৭টি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তত আগামী সপ্তাহের শেষ পর্যন্ত এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এর পাশাপাশি সরকারি ও বেসরকারি অফিস, বাগান, নির্মাণকাজ এবং পাথর উত্তোলন কার্যক্রমও বন্ধ থাকবে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো চালু রাখা হবে বলে জানানো হয়েছে।

ধোঁয়াশা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার থেকে সারাওয়াক রাজ্যে তিন দিনের জন্য ক্লাউড সিডিং বা কৃত্রিমভাবে বৃষ্টির মেঘ তৈরির কার্যক্রম শুরু করা হয়েছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাসে অনুকূল মেঘ তৈরির সম্ভাবনা থাকায় এই কার্যক্রম অন্তত সোমবার পর্যন্ত বাড়ানো হবে।

সারাওয়াক স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডগলাস উগাহ কুচিংয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, জরুরি অবস্থা পুরো সারাওয়াক রাজ্যে নয়, বরং শুধুমাত্র সারিয়ান ডিভিশনে প্রযোজ্য। তবে তিনি স্থানীয় বাসিন্দাদের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বাসিন্দাদের বাইরে যাতায়াত কমানোর এবং খোলা জায়গায় অতিরিক্ত পরিশ্রমের কাজ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

বোর্নিও দ্বীপের উত্তরাঞ্চলে অবস্থিত মালয়েশিয়ার সারাওয়াক রাজ্য কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ ধোঁয়াশায় আক্রান্ত। এই ধোঁয়াশার প্রভাব পার্শ্ববর্তী সাবাহ রাজ্য এবং মালয়েশিয়ার উপদ্বীপীয় অংশের বিভিন্ন এলাকাতেও পড়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইন্দোনেশিয়ার কালিমান্তান ও সুমাত্রাসহ বিভিন্ন এলাকায় জ্বলতে থাকা দাবানল থেকে এই আন্তঃসীমান্ত ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। মৌসুমি দাবানলের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশেও এর প্রভাব পড়ছে।

প্রতিবেশী দেশ ব্রুনাইয়েও ধোঁয়াশার খবর পাওয়া গেছে। সিঙ্গাপুরে বায়ুমানের অবনতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টার বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছানোর পর শুক্রবার সন্ধ্যা থেকে প্রতিদিন ধোঁয়াশা পরিস্থিতির পূর্বাভাস দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৩ সালের পর এই প্রথম সিঙ্গাপুর এমন পরিস্থিতির মুখে পড়েছে বলে জানানো হয়েছে।

ফিলিপাইনেও ধোঁয়াশার প্রভাব পড়েছে। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র রাজধানী ম্যানিলাসহ ১২টির বেশি প্রদেশে শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞানীরা জানিয়েছেন, চলতি মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এর ফলে উষ্ণ ও শুষ্ক আবহাওয়া তৈরি হয়ে দাবানলের তীব্রতা আরও বাড়তে পারে। ইন্দোনেশিয়ায় চলমান দাবানল আরও ছড়িয়ে পড়লে সীমান্ত পেরিয়ে মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও ধোঁয়াশা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT
নুসরাত জাহান তথ্যাদি সম্পাদকীয় যাচাইকৃত

বাংলা ধ্বনি নিউজরুমের নিবন্ধিত সাংবাদিক। তথ্য অনুসন্ধান, সামাজিক সচেতনতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ।

বাংলা ধ্বনি নিউজরুম বিশেষ বিশ্লেষণ

এই প্রতিবেদনটি বাংলা ধ্বনি নিজস্ব সম্পাদকীয় পরিষদ কর্তৃক বস্তুনিষ্ঠ সংবাদ যাচাইকরণ এবং প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। সংবাদটির ধারাবাহিক আপডেট পেতে সাথে থাকুন।

আমাদের সাথে যুক্ত থাকুন
অফিসিয়াল সামাজিক মাধ্যম
পাঠকদের প্রতিক্রিয়া
পরিবেশনায়: নুসরাত জাহান© 2026 Bangla Dhwani (বাংলা ধ্বনি)
সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর

আরও পড়ুন

/ ১৫