মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাদের অ্যালুমিনিয়াম প্ল্যান্টের জন্য মোট ১১৫ জন নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি সাতটি ভিন্ন ক্যাটাগরিতে এই জনবল নিয়োগ করবে। আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে কুমিল্লার মেঘনা ইকোনমিক জোনে অবস্থিত কারখানায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন পদে অভিজ্ঞতার ভিত্তিতে কর্মী বাছাই করা হবে। সিনিয়র অপারেটর ও অপারেটর পদে মোট ৪৫ জন নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য এক্সট্রশন, কাস্টিং, অক্সিডেশন বা অ্যানোডাইজেশন, ইডি ওয়ার্কশপ এবং স্প্রে-প্রিন্টিং বিভাগে কাজ করতে হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে দুই থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
ক্রেন অপারেটর ও হেলপার পদে ২০ জন নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগে দুই থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সুপারভাইজার ও ফোরম্যান পদে ৪ জন নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য অক্সিডেশন, অ্যানোডাইজেশন, ইডি ওয়ার্কশপ এবং মোল্ড রিপেয়ার বা ডাই ডিজাইন ও মেইনটেন্যান্স বিভাগে আট থেকে দশ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
প্যাকেজিং বিভাগের জন্য সিনিয়র অপারেটর, অপারেটর, শ্রিংক রেপিং, প্রটেকটিভ ফিল্ম অপারেটর এবং লেজার প্রিন্টিং অপারেটর পদে মোট ১২ জন নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য দুই থেকে ছয় বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। মেইনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণ বিভাগের মেকানিক্যাল শাখায় ফোরম্যান, সিনিয়র মেকানিক, মেকানিক ও সহকারী মেকানিক পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে।
এই পদের জন্য আট থেকে দশ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স শাখায় ইলেকট্রিশিয়ান ও সহকারী ইলেকট্রিশিয়ান পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য দুই থেকে আট বছরের অভিজ্ঞতার পাশাপাশি প্রার্থীদের অবশ্যই এবিসি লাইসেন্সধারী হতে হবে। মোল্ড মেইনটেন্যান্স শাখায় মিলিং অপারেটর, লেদ অপারেটর ও ওয়েল্ডার পদে ৪ জন নিয়োগ দেওয়া হবে।
এই পদের জন্য দুই থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ডেলিভারি বিভাগে সুপারভাইজার, সিনিয়র ডেলিভারি ম্যান ও ডেলিভারি ম্যান পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। নিয়োগপ্রাপ্তদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
সরাসরি সাক্ষাৎকারের জন্য প্রার্থীদের মেঘনা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যাক্টরি কমপ্লেক্স, কুমিল্লা ইকোনমিক জোন, মেঘনা হোমনা রোড, লুটেরচর, কুমিল্লা ঠিকানায় উপস্থিত হতে হবে। সাক্ষাৎকার গ্রহণ করা হবে ৫ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সাক্ষাৎকার প্রক্রিয়া চলবে। আগ্রহী প্রার্থীদের তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও অভিজ্ঞতার সনদসহ নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে।
