সরাসরি
বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলানারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটকরাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে মির্জা ফখরুলের বাসভবনে নেতাকর্মীদের ভিড়কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির পরিচয় শনাক্তবৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ও অলি আহমদখুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যাগুলশানে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমি নিয়ে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের প্রস্তাববাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলানারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটকরাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে মির্জা ফখরুলের বাসভবনে নেতাকর্মীদের ভিড়কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির পরিচয় শনাক্তবৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ও অলি আহমদখুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যাগুলশানে ঢাকা ওয়াসার ১১৪ কাঠা জমি নিয়ে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের প্রস্তাব
Business মিনিট পড়া
|১০০%|

দেশে সবুজ ও টেকসই অর্থায়নে বিনিয়োগ ও ঋণ আদায় কমেছে

দেশে সবুজ ও টেকসই অর্থায়নে বিনিয়োগ ও ঋণ আদায় কমেছে
দেশে সবুজ ও টেকসই অর্থায়নে বিনিয়োগ ও ঋণ আদায় কমেছে — বাংলা ধ্বনি

বাংলাদেশে সবুজ ও টেকসই অর্থায়নের ক্ষেত্রে নতুন বিনিয়োগের গতি কমেছে এবং একই সঙ্গে কমেছে ঋণ আদায়ের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত টেকসই অর্থায়নসংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে সবুজ অর্থায়নে বিনিয়োগ কমেছে তিন হাজার ৫৬৬ কোটি টাকা এবং টেকসই অর্থায়নে বিনিয়োগ কমেছে ৪৯ হাজার ৭৬২ কোটি টাকা।

তবে এই সময়ে ঋণ পুনঃতফসিলের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়িক অনিশ্চয়তা, উচ্চ সুদহার, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং উৎপাদন ব্যয় বৃদ্ধিকে নতুন ঋণ নেওয়ার আগ্রহ কমার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৬ সালের মার্চ প্রান্তিক শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সবুজ অর্থায়নে বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৬ কোটি ৭০ লাখ টাকা।

অথচ ২০২৫ সালের মার্চ প্রান্তিক শেষে এই খাতে বিনিয়োগের পরিমাণ ছিল ৮ হাজার ৭৬৩ কোটি ৪৭ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে সবুজ শিল্পে বিনিয়োগ কমেছে ৩ হাজার ৫৬৬ কোটি ৭৭ লাখ টাকা। একইভাবে টেকসই অর্থায়নের ক্ষেত্রেও বিনিয়োগের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ২০২৫ সালের মার্চ প্রান্তিক শেষে টেকসই অর্থায়নে বিনিয়োগ ছিল ১ লাখ ৪৯ হাজার ৮১৯ কোটি ৫ লাখ টাকা, যা ২০২৬ সালের মার্চ প্রান্তিকে কমে ১ লাখ ৫৭ কোটি ২ লাখ টাকায় নেমে এসেছে।

ফলে এক বছরে এই খাতে বিনিয়োগ কমেছে ৪৯ হাজার ৭৬২ কোটি ৩ লাখ টাকা। বিনিয়োগের পাশাপাশি ঋণ আদায়ের হারও হ্রাস পেয়েছে। ২০২৬ সালের মার্চ প্রান্তিকে সবুজ অর্থায়ন থেকে আদায় হয়েছে ৫ হাজার ৩৮ কোটি ৯ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ হাজার ৬১৪ কোটি ৬৬ লাখ টাকা।

অর্থাৎ এক বছরে সবুজ অর্থায়ন থেকে ঋণ আদায় কমেছে ৫৭৬ কোটি ৫৭ লাখ টাকা। একই সময়ে টেকসই অর্থায়ন থেকে ঋণ আদায় ২৫ হাজার ৫৬৯ কোটি ৮১ লাখ টাকা কমেছে। ২০২৬ সালের মার্চ প্রান্তিকে এই খাত থেকে আদায় হয়েছে ৫২ হাজার ৩৭৭ কোটি ৪৬ লাখ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিল ৭৭ হাজার ৯৪৭ কোটি ২৭ লাখ টাকা।

তবে ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে। ২০২৬ সালের মার্চ প্রান্তিকে সবুজ অর্থায়নে ৪১১ কোটি ৬৫ লাখ টাকার ঋণ পুনঃতফসিল করা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ৫৩ কোটি ৬ লাখ টাকা। টেকসই অর্থায়নের ক্ষেত্রেও পুনঃতফসিল করা ঋণের পরিমাণ এক হাজার ৬৬০ কোটি ৮৫ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।

টেকসই কৃষিখাতেও অর্থায়ন কমেছে। ২০২৬ সালের মার্চ প্রান্তিক শেষে এ খাতে অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ২২৮ কোটি টাকা, যা ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিকে ছিল ১০ হাজার ৬২৪ কোটি টাকা। মাত্র তিন মাসের ব্যবধানে এই খাতে অর্থায়ন কমেছে ২ হাজার ৩৯৬ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলোর মোট ঋণের অন্তত ২০ শতাংশ টেকসই খাতে এবং মোট মেয়াদি ঋণের অন্তত ৫ শতাংশ সবুজ প্রকল্পে বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে।

শিল্প উদ্যোক্তা ও বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, গ্যাস ও মানসম্মত বিদ্যুতের অভাব এবং ব্যাংকঋণের উচ্চ সুদের কারণে বর্তমানে নতুন বিনিয়োগের অনুকূল পরিবেশ নেই। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যার ফলে উদ্যোক্তারা নতুন ঋণ নিতে অনাগ্রহী। ব্যাংক খাত বিশ্লেষক হেলাল আহমেদ জনি বলেন, টেকসই অর্থায়ন বাড়া ইতিবাচক হলেও ঋণের গন্তব্য নিশ্চিত করা জরুরি।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব শিল্পে বিনিয়োগ বাড়াতে ব্যাংকগুলোকে প্রণোদনা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার করা প্রয়োজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবদুল বায়েস বলেন, সবুজ প্রকল্পের নামে ঋণ নিয়ে অন্য খাতে ব্যবহারের সুযোগ রোধ করতে কঠোর নজরদারি প্রয়োজন। ঋণ দেওয়ার আগে প্রকল্পের বাস্তবতা যাচাই এবং বিতরণের পর অর্থের ব্যবহার নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা থাকা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT
শহিদুল ইসলাম তথ্যাদি সম্পাদকীয় যাচাইকৃত

বাংলা ধ্বনি নিউজরুমের নিবন্ধিত সাংবাদিক। তথ্য অনুসন্ধান, সামাজিক সচেতনতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় নিবেদিতপ্রাণ।

বাংলা ধ্বনি নিউজরুম বিশেষ বিশ্লেষণ

এই প্রতিবেদনটি বাংলা ধ্বনি নিজস্ব সম্পাদকীয় পরিষদ কর্তৃক বস্তুনিষ্ঠ সংবাদ যাচাইকরণ এবং প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। সংবাদটির ধারাবাহিক আপডেট পেতে সাথে থাকুন।

আমাদের সাথে যুক্ত থাকুন
অফিসিয়াল সামাজিক মাধ্যম
পাঠকদের প্রতিক্রিয়া
পরিবেশনায়: শহিদুল ইসলাম© 2026 Bangla Dhwani (বাংলা ধ্বনি)
সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর

আরও পড়ুন

/ ১৫